• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

পরিচালকের কণ্ঠ নকল করে টোপ, নায়ক হতে গিয়ে টাকা খোয়ালেন যুবক

বিনোদন ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিনেমায় নায়ক হওয়ার সুযোগ দেওয়ার কথা বলে এক যুবকের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সাইবার প্রতারক চক্র। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। পরিচালক রাজ চক্রবর্তীর কণ্ঠ নকল করে ওই যুবকের সঙ্গে ফোনে কথা বলে প্রতারকরা। পুলিশের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে পরিচালকের কণ্ঠ নকল করা হয়েছিল। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে একটি নামী প্রযোজনা সংস্থার নামে ভুয়া ফেসবুক পেজ তৈরি করেছিল প্রতারকরা। সম্প্রতি এ ঘটনায় দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবক। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে প্রতারক চক্রের সদস্যদের খুঁজছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সিনেমায় অভিনয় করতে আগ্রহী ওই যুবক ফেসবুক ঘাঁটতে গিয়ে নামী একটি প্রযোজনা সংস্থার নামে খোলা পেজটি দেখতে পান। সেখানে ঐতিহাসিক একটি চরিত্রকে কেন্দ্র করে সিনেমা তৈরির কথা বলা হয়েছিল। পেজে যোগাযোগ করলে তাকে একটি মোবাইল নম্বর দেওয়া হয়। বলা হয়, এটি পরিচালকের নম্বর।

ওই নম্বরে ফোন করার পর এক ব্যক্তি নিজেকে পরিচালক পরিচয় দিয়ে কথা বলেন। প্রতারককে আসল পরিচালক ভেবে যুবকও বিষয়টি বিশ্বাস করেন। প্রথমে তাকে নিবন্ধনের জন্য ৩০ হাজার টাকা দিতে বলা হয়। যুবক নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সুমিত কুমার নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে সেই টাকা পাঠান।

পরদিন ফোন করে জানানো হয়, তার প্রোফাইল শুট করা হবে। এ জন্য দিতে হবে ৯২ হাজার টাকা। বিষয়টি বিশ্বাসযোগ্য করে তুলতে হোয়াটসঅ্যাপে ওই প্রযোজনা সংস্থার নামে একাধিক ভুয়া নথি পাঠানো হয়। এমনকি সিনেমায় ভালো চরিত্রে অভিনয়ের জন্য একটি চুক্তিপত্রও পাঠায় প্রতারকরা। এরপর ৫০ হাজার ও ৪২ হাজার টাকা দুই দফায় শুভজিৎ ও অজিতা নামে দুজনের ব্যাংক অ্যাকাউন্টে পাঠান ওই যুবক।

আরও পড়ুন

সানগ্লাসে নজরকাড়া লুকে ধরা দিলেন তিশা

এরপরের দিন দ্বিতীয় ধাপের প্রোফাইল শুটের কথা বলে আরও ৮৫ হাজার টাকা চাওয়া হয়। যুবক সেই টাকাও শুভজিতের অ্যাকাউন্টে পাঠান। এরপর আবার টাকা চাওয়া হলে তার সন্দেহ হয়। পরিচিতদের সঙ্গে আলোচনা করে বুঝতে পারেন, তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন। প্রতারক চক্রের সদস্যরাই পরিচালকের কণ্ঠ নকল করে তার সঙ্গে কথা বলেছিল বলে জানতে পারেন তিনি।

যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সূত্র ধরে প্রতারকদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : সংবাদ প্রতিদিন

কে

  • নায়ক
  • টোপ
এ সম্পর্কিত আরও খবর
নাটকের কাস্টিং নিয়ে প্রযোজক ও নায়কের বিরুদ্ধে পারসা ইভানার অভিযোগ
নাটকের কাস্টিং নিয়ে প্রযোজক ও নায়কের বিরুদ্ধে পারসা ইভানার অভিযোগ
নায়ক মান্নার গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে
নায়ক মান্নার গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে
জাতীয় নিরাপদ সড়ক দিবসে এক বছরের কর্মপরিকল্পনা চাইলেন ইলিয়াস কাঞ্চন
জাতীয় নিরাপদ সড়ক দিবসে এক বছরের কর্মপরিকল্পনা চাইলেন ইলিয়াস কাঞ্চন
পটুয়াখালীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৮ অধিনায়ক
পটুয়াখালীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৮ অধিনায়ক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X